ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি, যা জানালো ভারত

ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের পক্ষ থেকে একটি চিঠি পেয়েছে দিল্লি। সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ হাইকমিশন থেকে একটি ‘নোট ভারবেল’ পেয়েছি। নোট ভারবেল হলো একটি স্বাক্ষরবিহীন কূটনৈতিক বার্তা। যা তৃতীয় ব্যক্তির পক্ষ থেকে পাঠানো হয়ে থাকে।


ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে ভারত।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।


তবে তিনি বলেছেন, এই বিষয়ে নয়াদিল্লির কোনও মন্তব্য নেই। নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, ‘‘আমি নিশ্চিত করছি যে, আমরা আজ বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি নোট মৌখিক পেয়েছি। তবে বর্তমানে এই বিষয়ে আমাদের কোনও মন্তব্য নেই।’’

ads
ads
ads

Our Facebook Page

↑